প্রেস বিজ্ঞপ্তি | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান আয়োজন করেন উখিয়া উপজেলা বিএনপি।
শনিবার বিকালে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন -সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচীর টিম লিডার ও ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সেলিনা সোলতানা নিশীতা।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন- বিগত ১৭ বছর সৈরাচারী সরকার দেশকে শেষ করে দিয়েছে, বর্তমানে দেশের মানুষ নির্বাচন চাই এবং নির্বাচনে ধানের শীষকেই নির্বাচিত করতে হবে কারণ একমাত্র ধানের শীষ তথা বিএনপি জনমানুষের জন্য চিন্তা করে। অন্য যে দলগুলো আছে তাদের ভোট দিলে আপনাদের কোনো লাভ হবে না, তারা আপনাদের ওজন বহন করতে পারবে না। উখিয়া- টেকনাফ তথা পুরো বাংলাদেশের উন্নয়ন সাধন করতে হলে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে সেলিনা সোলতানা নিশীতা বলেন- দেশনায়ক তারেক রহমান সব সময় দেশের মানুষের কথা চিন্তা করেন এবং দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সে চিন্তাই করেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বিএনপির একটি মাইলফলক, তবে কেউ চাইলেই নতুন সদস্য হতে পারে না,, তার জন্য তাকে অনেক কিছুই জানতে হবে এবং কারা সদস্য হতে পারবে কারা হতে পারবে না তিনি এইসব বিষয় তুলে ধরেন।
বক্তব্য শেষে তিনি স্লোগানে মুখরিত করে পুরো সমাবেশ প্রাঙ্গন।
সভাপতির বক্তব্য সরোয়ার জাহান চৌধুরী বলেন- আগামীর উখিয়া- টেকনাফ বিনির্মানে শাহজাহান চৌধুরীর কোনো বিকল্প নেই,,তিনি বিএনপির পরিক্ষিত সৈনিক সুতরাং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি, পাশাপাশি সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
ছাড়া বিএনপিও অংঙ্গসহযোগী সংগঠনের অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরাতন সদস্যরা নবায়ন করেন এবং সদস্য সংগ্রহ করার জন্য বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফরম বিতরণ করা হয়। অনুষ্ঠানে মহিলা দলের নেতৃত্বে মহিলাদের উপস্তিতি ছিলো চোখে পড়ার মত।
ডিবিএন/ জেইউ।