নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 96 বার পঠিত | পড়ুন মিনিটে
পর্যটন নগরী কক্সবাজারে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব এ.এন.এম সাজেদুর রহমান।
তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং বগুড়া জেলার এক মুসলিম পরিবারের সন্তান।
ইতোপূর্বে তিনি পুলিশ সুপার, এসবি-ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা হিসেবে দায়িত্ব পালন করে ইতোমধ্যেই দক্ষ, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।
যোগদান অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার বলেন, কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযােগিতা কামনা করেন।