শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চকরিয়ায় নির্বাচনী পথসভায় সাবেক মন্ত্রী সালাহউদ্দিন ঘোষণা

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করা হবে, আনন্দে উৎফুল্ল সাধারণ মানুষ

মুকুল কান্তি দাশ,চকরিয়া   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   215 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করা হবে, আনন্দে উৎফুল্ল সাধারণ মানুষ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা ঘটেই চলছে। মৃত্যু বরণ করছে শতশত যাত্রী। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এই সড়কটি ছয় লেনে উন্নিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এই অঞ্চলের সাধারণ জনগণ। কিন্ত কোন সুরহা হচ্ছে না।
সর্বশেষ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সম্প্রতি সড়কটি চার লেনে উন্নিত করা হয়েছে বলে জানান। তবে, ছয় লেনের উন্নিত করার দাবিতে অনড় রয়েছে এই সড়কে চলাচলরত সাধারন মানুষ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নিত করা না হলে এবং কার্যকরি কোন পদক্ষেপ না নিলে আবারও সড়ক অবরোধ করার ঘোষনা দিয়েছে সাধারণ মানুষ।

চলতি বছরের ৩০ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করার দাবিতে মহাসড়কের চকরিয়া, আমিরাবাদ, কেরানীহাট এলাকায় সড়ক অবরোধ কর্মসুচী পালন করে ছাত্র-জনতা। চকরিয়া মাতামুহুরী ব্রীজের উপরে রাস্তায় বসে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা। এসময় সড়কের দুই পাশে শতশত যানবাহণ আটকা পড়ে। দূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে ছাত্র-জনতা। তবে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করার কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ২০ ডিসেম্বর আবারও সড়ক অবরোধের ঘোষনা দেন ছাত্র-জনতা।

তবে, নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি ছয় লেনে উন্নিত করা হবে ঘোষণা দিয়েছেন। এরফলে সাধারণ মানুষরা খুব উৎফুল্ল। শনিবার (৬ নভেম্বর) বিকালে চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষনা দেন।

স্থানীয় ভাষায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যার তার হাম নই ছয় লাইনর রাস্তা গরণ, রাস্তার মাঝদ্দি দুই আত তুলি রাস্তা অই যাইবই হইলেই রাস্তা ন অনব। এত্তর ডর হামরলাই ডর বেড়া লাইব”। অর্থাৎ (যার তার কাজ না ছয় লেনে রাস্তা করা, রাস্তার মাঝখানে দুই হাত তুলে রাস্তা হয়ে যাবে বললেই রাস্তা হয়ে যাবে না, এতো বড় কাজের জন্য ততো বড় মানুষ দরকার)। আর কোন আন্দোলন করতে হবে না। এই মহাসড়ক ছয় লেনে উন্নিত করা হবে।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলেই আমার প্রথম প্রকল্প হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করা। এই আশ্বাস দেয়ার সাথে হাজার হাজার জনতা খুশিতে উৎফুল্ল হয়ে হাত তালি দিতে থাকে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। যার প্রমাণ আপনারা আগে দেখেছেন। তার জন্য আপনাদের কাছে আমাকে নতুন করে পরীক্ষা দিতে হবে না। আগে যেভাবে আমাকে বিশ্বাস করে সংসদ সদস্য থেকেস মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখবো।

পথসভায় আরও উপস্থিত ছিলেন- কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিনের সহধর্মীনি এডভোকেট হাসিনা আহমেদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

লক্ষ্যারচর এলাকার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মহাসড়কটি ছয় লেনের যে ঘোষনা দিয়েছেন, তা বাস্তবায়ন করা উনার পক্ষেই সম্ভব। আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবশ্যই ছয় লেন হবে। সালাহউদ্দিন সাহেব অতীতে যেভাবে এই অঞ্চলের উন্নয়ন করেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নিত করা উনার জন্য মামুলি ব্যাপার। আমরা একটি নিরাপদ ও প্রাণহানীমুক্ত একটি সড়ক চাই।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com