শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতে কারাবন্দী জেলে পরিবারে মাঝে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে কারাবন্দী জেলে পরিবারে মাঝে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান

ভারতে কারাবন্দী বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কুতুবদিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ২৪জন কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় ঘোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন চৌধুরী ছোটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফারুক, এপিপি অ্যাডভোকেট আবু মুসা মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।

দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।

সাকিব উল আলম বলেন, ইতিমধ্যে ভারতে কারাবন্দী জেলেদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসক কক্সবাজার বরাবর প্রেরণ করা হয়েছে এবং খুব শীঘ্রই ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

আ.ন.ম শহীদ উদ্দিন চৌধুরী ছোটন বলেন, জেলেরা দেশের উপকূলীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমান্তসংক্রান্ত জটিলতার কারণে কারাবন্দী হওয়া জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি তাদের পরিবারের সার্বিক সুরক্ষা ও সহায়তায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

মোঃ ফারুক বলেন, জেলা ভাইদের প্রতি অনুরোধ থাকবে তারা সাগরে যাওয়ার আগে যেন তাদের সকলের জাতীয় পরিচয়পত্রের কপিসহ একটি তালিকা থানায় জমা দেয়।

বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ভারতে কারাবন্দী সকল বাংলাদেশি জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com