শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

দেশবিদেশ ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার সমুদ্র সৈকতে হবে সিনেমা প্রদর্শনী

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের আদলে বাংলাদেশের সমুদ্র সৈকতেও হবে সিনেমা প্রদর্শনী। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে এমনই মনোমুগ্ধকর আয়োজন করতে চলেছে আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি।

২৪তম এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসরে নতুন ভেন্যু হতে যাচ্ছে কক্সবাজার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, প্রথমবারের মতো ঢাকার বাইরে কক্সবাজারকে উৎসবের ভেন্যু করা হচ্ছে। এ জন্য আমি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতি কৃতজ্ঞ।

জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আগামী ১৫ জানুয়ারি বড় পর্দা ও বসার ব্যবস্থা করে সিনেমা দেখানো হবে। আর এ আয়োজনে বিশেষ অবদান রেখেছেন পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন।

৯ দিনের উৎসবে দশটি শাখায় বাংলাদেশসহ ৯১টি দেশের বিভিন্ন স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ২৪৫টি সিনেমা প্রদর্শিত হবে। আন্তর্জাতিক এ উৎসব শুরু হবে আগামী ১০ জানুয়ারি। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com