শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে শুরু হলো শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম

  |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে শুরু হলো শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম

কক্সবাজার জেলার রামুতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলো শব্দায়ন আবৃত্তি একাডেমি। শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রশিক্ষণ পরিচালনায় প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
শুক্রবার বিকেলে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে হাজী এম এ কালাম সরকারি কলেজ নাইক্ষ্যংছড়ি -এর সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসীম উদ্দিন বকুলের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
ক্লাস শুরুর আগে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীতজ্ঞ বিভাস সেনগুপ্ত, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজনীন সুলতানা মেরি, বিশিষ্ট সাংবাদিক সুনীল বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক জয়শ্রী বড়ুয়া,রামু সরকারি কলেজের প্রভাষক দিবস বৈদ্য, সংস্কৃতিক সংগঠক রেজাউল আমিন মোরশেদ , শব্দায়ন সহকারি পরিচালক জ্যেষ্ঠ প্রশিক্ষক মিনহাজ চৌধুরী। সভাপতিত্ত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী ও সংস্কৃতিজন মাস্টার মোহাম্মদ আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু কলেজের প্রভাষক মোহাম্মদ মিজানুর রহমান, বাঁকখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালামত উল্লাহ, মেরংলোয়া সরকারি মডেল প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সংস্কৃতিকর্মী তাপস মল্লিক, সংস্কৃতিকর্মী দীপক বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব সাঈদ, শব্দায়ন আবৃত্তি একাডেমির নির্বাহী সদস্য আরোজ ফারুক, শব্দায়নের অর্থ নির্বাহী ও সহকারী প্রশিক্ষক সাইনুর আক্তার সাবরিনা, সহকারি প্রশিক্ষক সানজিদুল ইসলাম মাহিন ও শিক্ষার্থী উম্মে সাইলা ইসলাম রাহি।
নার্সারি-কেজি, ১ম-২য়, ৩য়-৫ম ও ৬ষ্ঠ-৯ম চারটি বিভাগে ভাগ করে প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে পাঠ্যবিষয় ও কবিতা সংকলন প্রদান করা হয়।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com