শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে ২০০ দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ অনুষ্টান সম্পন্ন

শওকত ইসলাম,রামু   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে ২০০ দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ অনুষ্টান সম্পন্ন

ছবিঃ শওকত ইসলাম

শীতার্ত দুস্থ, গরিব ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। ব্যাংকটির উদ্যোগে এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহায়তায় বৃহস্পতিবার (১৫ তারিখ) রামু চৌমুহনীতে সীমান্ত ব্যাংকের পাশে খেলার মাঠে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি রামু উপ-শাখার ম্যানেজার মোহাম্মদ আবদুর রহিম। তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সীমান্ত ব্যাংক সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে থাকে। ভবিষ্যতেও দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াসউদ্দিন। তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। এই ধরনের মানবিক কার্যক্রমে বিজিবি সবসময় সহযোগিতা করে যাবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা মাল্টিমিডিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত ইসলাম, সীমান্ত ব্যাংকের অফিসার সরওয়ার কামাল, সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ২০০ জন দুস্থ,গরিব ও শিক্ষার্থী উপকৃত হয়। এ ধরনের মানবিক উদ্যোগে উপকারভোগী ও স্থানীয় ব্যক্তিবর্গ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com