লবণ চাষী ও ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে সেলফি ও ঘুড়ি উড়িয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজরের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের প্রচারণা চালাতে গেলে এক অভুতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।
দেখা গেছে, শুক্রবার সকাল সকাল নিজ উপজেলার মগনামা ইউনিয়নে প্রচারণা চালাতে যান বিএনপি তথা ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এসময় লবণ চাষীরা মাঠে কাজ করতে দেখেলে তিনি মাঠে নেমে পড়েন। লবণ চাষীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করনে। এক পর্যায়ে লবণ চাষীরা তার সাথে ছবি তোলার আবদার করেন। তিনি লবণ চাষীদের শুধু আবদার না , নিজে মোবাইল নিয়ে সব চাষীদের ডেকে সেলফি তোলেন। এতে সব চাষী খুশিতে আত্মহারা হয়ে যায়।
এরপরে লবণ মাঠের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুড়ি উড়াতে দেখলে সালাহউদ্দিন আহমদ তাদের সাথে ঘুড়ি খেলায় মত্ত হয়ে যান। এসময় ছোট্ট বাচ্চারা স্লোগান দিতে থাকেন। “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” বলে বলে স্লোগান ধরতে থাকেন। সালাহউদ্দিন আহমদ তাদের স্লোগানের জবাবে হাত তালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
স্থানীয় লবণ চাষী আলমগীর বলেন, দীর্ঘ বছর পওে আমাদেও সন্তানকে কাছে পেয়েছি। আমরা খুব আবেগাপ্লুত। তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা। তিনি যে এরকমভাবে আমাদের সাথে মিশে যাবেন ভাবতে পারিনি। ওনাকে বিপুল ভোটে জয়ী কওে আমরা সংসদে পাঠাবো। ওনি সংসদে গেলে লবণ চাষীদের ভাগ্যন্নয়ন হবে বলে আমাদের বিশ^াস।
একইদিন শুক্রবার (২৩জানুয়ারি) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানকিপুর ইউনিয়নের পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে একটি শক্তি বিদেশিদের গোলামী কওে বিভ্রান্তিকর রাজনীতি করছে। বিএনপিই একমাত্র দল দেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই।
দেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদি শক্তি ফিরে না আসে সে ব্যবস্তা গড়ে তুলতে হবে। অগণতান্ত্রিক শক্তির উত্থান সবার একই পরিনতি হবে বলে হুশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্টার জন্য আজীবন সংগ্রম করেছে। শহিদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ধানের শীষের পক্ষে গণতন্ত্রের পক্ষের শক্তিকে ভোট দেয়ারও আহবান জানান তিনি। এসময় তার সাথে ছিলেন -চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Comments
comments