দেশবিদেশ ডেস্কঃ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 104 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজার ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেছেন, নারীরা আমাদের কারো মা, কারো বোন, কারো সহধর্মিণী।
দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের সমাজের অগ্রগতি হলে দেশের চেহারা পাল্টে যাবে। অর্ধেক জনগোষ্ঠী কে পেছনে রেখে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই জামায়াতে ইসলামী নারীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা গ্রহণ করেছে। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, রাস্তা-ঘাটে ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সামাজিক অশান্তি ও বিরোধে ইনসাফপূর্ণ অবস্থান’ই আমাদের কাজ। শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের জন্য আলাদা যাতায়াতের ব্যবস্থা করতে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে দেশ পরিচালনার সুযোগ পেলে ঘরে, কর্মস্থলে এবং সামাজিক পরিবেশে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করবে। তিনি নারীদের কে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
জাতীয় উন্নয়নে নারী সমাজ কে পুরুষের পাশাপাশি ভূমিকা পালনে এগিয়ে এসে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা আগামীতে একটি সুখী সমৃদ্ধশালী ও সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
পিছিয়ে পড়া নারীদের শিক্ষার আলোয় আলোকিত করে তাদের কে আমার দেশ গঠনের কাজে নিয়োজিত করবো। সর্বক্ষেত্রে নীতি, নৈতিকতা ও আদর্শিক অবস্থান সুদৃঢ় করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
২৪ জানুয়ারি ঈদগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা আলী আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূরুল আজীম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম, ঈদগাঁও ইউনিয়ন আমীর অধ্যাপক হাকীম আলী, লায়েক বিন ফাজেল।