শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে ভোটারদের ভুমিকা অপরিসীম– ঈদগাঁও থানা ওসি

সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রতিনিধি:   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে ভোটারদের ভুমিকা অপরিসীম– ঈদগাঁও থানা ওসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য রাখলেন কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।

শুক্রবার (৩০ জানুয়ারি)  জুমার নামাজ শেষে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি এটিএম শিফাতুল মাজদার।

এ সময় ওসি এটিএম শিফাতুল মাজদার  তার বক্তব্যে বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে  প্রশাসন দিনরাত কাজ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন ও নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে ভোটারদের ভুমিকা অপরিসীম। তাই এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং বাল্যবিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধ পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন সমাজের এমন মরণব্যাধি চিরতরে বন্ধ হয়ে যায়। যে কোনো প্রয়োজনে সরাসরি কিংবা ফোনে ওসির সাথে যোগাযোগ করারও আহবান জানান তিনি।

পরে তিনি মসজিদের ইমাম- মুয়াজ্জিনের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্খানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com