শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ উপলক্ষে জেলা দল গঠনে শুরু হচ্ছে ট্রায়াল

প্রেস বিজ্ঞপ্তি   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ উপলক্ষে জেলা দল গঠনে শুরু হচ্ছে ট্রায়াল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে ৪৪ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে কক্সবাজার জেলা দল গঠনের লক্ষ্যে জেলার সর্বস্তরের আগ্রহী ও প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সামনে, ঈদগাহ মাঠে এ ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জানান বিসিবি কাউন্সিলর সালাহউদ্দিন আহমদ।
জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন বলেন, সারা বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে বিসিবি ৪৩ বছর ধরে নিয়মিত এই টুর্ণামেন্টের আয়োজন করে আসছে সাথে জেলা ক্রীড়া সংস্থা এই কার্যক্রমে সহায়তা করছে। জেলার উদীয়মান ক্রিকেটার নিয়ে কক্সবাজার ক্রিকেট দলটি সাজানোর পরিকল্পনা চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশের সকল জেলা থেকে অংশ নেয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ–২০২৬ টুর্ণামেন্টটি শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com