শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
নির্বাচনী জনসভায়-আব্দুল্লাহ আল ফারুক

মামলা ছাড়া আইন বহির্ভূত গ্রেফতার বন্ধ করুন

অলি উল্লাহ রনি, নিজস্ব প্রতিবেদক চকরিয়া:   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   58 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মামলা ছাড়া আইন বহির্ভূত গ্রেফতার বন্ধ করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ দেখে বিএনপি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে যাকে-তাকে গ্রেফতার করাচ্ছে। মামলা ছাড়া কাউকে আইন বহির্ভূতভাবে গ্রেফতার করা যাবে না। নির্বাচনের দিন সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদে মাগরিব চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি কালো টাকা বিতরণ করছে। এসবের তোয়াক্কা না করে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, নায়েবে আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম, চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুন্নবী প্রমুখ।
ওয়ার্ড সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com