বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সকাল ও বিকেলে ডলফিনের লাফিয়ে ওঠার দৃশ্য চোখে পড়ছে।
| সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সকাল ও বিকেলে ডলফিনের লাফিয়ে ওঠার দৃশ্য চোখে পড়ছে।
সৈকতে দায়িত্বে থাকা সি-সেইফ লাইফ গার্ডের সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘এখন সমুদ্র অনেক শান্ত। তাছাড়া পর্যটকের ভিড়ও নেই।
সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, ‘শব্দদূষণ ও মানুষের আনাগোনা কমে গেলে ডলফিন উপকূলের কাছে চলে আসে। শান্ত পরিবেশে তারা খাবারের সন্ধানে দল বেঁধে ঘোরাফেরা করে।’
সামুদ্রিক প্রাণিবিদদের মতে, ডলফিন অত্যন্ত সংবেদনশীল ও বুদ্ধিমান প্রাণী। তারা পরিবেশগত পরিবর্তনের প্রতি দ্রুত সাড়া দেয় এবং দলবদ্ধভাবে চলাচল করে।
কক্সবাজার সমুদ্র সৈকত ব্যবস্থাপনা কমিটির নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম জানান, ২০২০ সালের করোনাকালে পর্যটকশূন্য সৈকতের তীরবর্তী এলাকায় ঝাঁকে ঝাঁকে ডলফিন দেখা যেত।