মুকুল কান্তি দাশ,চকরিয়াঃ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 60 বার পঠিত | পড়ুন মিনিটে
নিহত হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিল। বাবার পিছনে মোটরসাইকেলে বসেছিলো ছেলে শামীম। তাওে বহনকারী মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছালে দ্রæতগামি ট্রাক (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে রয়েছে।