শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
লীজকৃত বনায়নের গাছ কেটে সাবাড়

ঘুমধুমে ভুমিদস্যুর কবলে ইয়াহিয়া গ্রুপের বনায়ন প্রকল্প: প্রাণনাশের শঙ্কা

শ.ম.গফুরঃ   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   128 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুমধুমে ভুমিদস্যুর কবলে ইয়াহিয়া গ্রুপের বনায়ন প্রকল্প: প্রাণনাশের শঙ্কা

নাইক্ষ্যংছড়ি উপজেলাঘুমধুম ইউনিয়নর ২৭১ নম্বর তুমব্রু মৌজায় সরকার কর্তৃক দীর্ঘমেয়াদে লীজ দেওয়া বনায়ন প্রকল্পে এখন প্রকাশ্যে তাণ্ডব চালাচ্ছে একটি সংঘবদ্ধ দখলদার ও কাঠচোর চক্র। অভিযোগ উঠেছে- রাজনৈতিক ছত্রছায়ায় থেকে প্রভাব বিস্তার করে রাতের আঁধারে একের পর এক আকাশমনি গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রশাসনের নীরবতায় পুরো প্রকল্প এখন হুমকির মুখে।

জানা গেছে, তফশীলের ১১ নম্বর সিট, হোল্ডিং নম্বর ৪৯-এর বিভিন্ন দাগে অন্তর্ভুক্ত প্রায় ২৫ একর জমি ২০১৩ সালে ৪০ বছরের জন্য সরকার লীজ দেয় আয়েশা সোলতানার নামে। নিয়ম মেনে সেখানে রাবার ও আকাশমনি বনায়ন করা হয়। এক যুগের পরিশ্রমে গড়ে ওঠা বাগান এখন দখলচক্রের নিশানায়।

বাগান সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিপূর্বে প্রায় ১০ একর জায়গা দখলে নেয় একটি সংঘবদ্ধ চক্র। মানবিক কারণে তাদের উচ্ছেদ করা হয়নি। কিন্তু তাতেই সাহস বেড়েছে দখলদারদের। অবশিষ্ট জমি দখলের লক্ষ্যে ধারাবাহিকভাবে গাছ কেটে নেওয়া হচ্ছে।

সবশেষ ২৪ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ৮-১০ বছর বয়সী অন্তত ২০টি আকাশমনি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় প্রতিরাতেই ৫-১০টি করে গাছ উধাও হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ইয়াহিয়া গার্ডেনের ম্যানেজার ছৈয়দ আলম বলেন, “যেভাবে গাছ কাটা হচ্ছে, অল্প সময়েই পুরো বাগান বিরানভূমিতে পরিণত হবে। পাহারাদাররা আতঙ্কে থাকে। বাধা দিলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে।” তিনি ইতোমধ্যে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে প্রশ্ন উঠেছে-বারবার গাছ কাটার ঘটনা ঘটলেও এখনো দৃশ্যমান কোনো অভিযান বা গ্রেপ্তার নেই কেন? স্থানীয়দের মতে, প্রভাবশালী একটি চক্রের কারণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, অভিযোগের বিষয়টি জানা গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুক্তভোগী পক্ষের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত না হলে পুরো বনায়ন প্রকল্প নিশ্চিহ্ন হয়ে যাবে। একই সঙ্গে পাহারাদার ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com