শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

অলি উল্লাহ রনি, (স্টাফ রিপোর্টার) চকরিয়াঃ   |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বসতঘর জবর দখল চেষ্টার ঘটনায় হামলা মা-মেয়েকে হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। এসময় লুটপাট করে নিয়ে গেছে বাড়ির নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র।

ঘটনাটি ঘটেছে গত ২৫ফেব্রুয়ারী (বুধবার) মাগরিবের নামাজের পর।
এ ঘটনায় আহতরা হলেন, ওই এলাকার আবুল কালামের স্ত্রী মর্জিনা বেগম(৪৫) ও মেয়ে  হুজাইফা তাহমিন (১৮)।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার করিম উল্লাহর ছেলে ফরিদুল আলমের কাছ থেকে জায়গাটা বিগত ৩২ বছর আগে  ক্রয় করে বসতঘর তৈরিপূর্বক শান্তিতে বসবাস করে আসছিলেন আবুল কালাম ও তার পরিবার।

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে লোকমান হাকিমের ছেলে আনোয়ার হোসেন ও তার ছেলে রবিউল হাসান বিন আনোয়ার গংরা ওই জায়গা তাদের বলে দাবি করে আহত মর্জিনার স্বামী আবুল কালামের অনুপস্থিতিতে জবরদখলের চেষ্টা চালায়। পরে স্বামীর অনুপস্থিতিতে মর্জিনা বেগম ও তার মেয়ে হুজাইফা তাহমিন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে মা-মেয়েকে আহত করে। একইদিন তারা ওই জায়গার উপর নামসর্বস্ব একটি হাসপাতালের নাম দিয়ে একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। পরে অসহায় পরিবারটি কোন উপায়ন্তর না দেখে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে আনোয়ার হোসেন গংরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় পুনরায় বসতঘর জবর দখলের চেষ্টা করে। এতে বাঁধা দেওয়ায় গৃহকর্মী মরজিনা ও তার মেয়ে  হুজাইফা তাছমিনকে দ্বিতীয় দফায় ফের মারধর করে গুরুতর আহত করে। এসময় বাড়িতে প্রবেশ করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ হামলাকারীরা। এমনকি বাড়ির ব্যবহারের টিউবওয়েল ভাঙচুর করে নষ্ট করে দেয়।

এ ব্যাপারে মর্জিনা বেগম বাদী হয়ে আনোয়ার হোসেন সহ  ৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪/৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,  এ ব্যাপারে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com