শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে উপপরিচালক হাসান মাসুদ এর আবেগঘন বিদায়

বার্তা পরিবেশকঃ   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে উপপরিচালক হাসান মাসুদ এর আবেগঘন বিদায়

০২ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (১৭ই ফাল্গুন), সোমবার বিকাল ৫টায় সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এবং সঞ্চালনা করেন এডুকেটর এনামুল হক। নিবাসী শিশু মো. নিজাম উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সফি উদ্দিন মিতুল, সহকারী পরিচালক মো. আব্দুল আওয়াল, প্রবেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠাতা ওমর ফারুক হিরু, সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আইয়ুবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে নিবাসী শিশুদের পরিবেশনায় ইসলামি সংগীত বিদায়ী অতিথিসহ উপস্থিত সকলকে বিমোহিত করে। উপপরিচালক হাসান মাসুদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে কেন্দ্রের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের শেষপর্বে তার সুস্থ ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপপরিচালকসহ উপস্থিত সকলে নিবাসী শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, মনোসামাজিক সহায়তা, চিত্তবিনোদন, কারিগরি প্রশিক্ষণ, চাকরিতে নিয়োগের মাধ্যমে পুনর্বাসন ও পুনএকত্রীকরণসহ সমন্বিত সেবা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com