| বুধবার, ০৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 183 বার পঠিত | পড়ুন মিনিটে
আজ বিকেল ৫ টার দিকে কক্সবাজার কলাতলী রোডস্থ নিরিবিলি অর্কিড নামীয় সংসদ সদস্যের নিজ বাসার বৈঠক খানায় সাক্ষাতে মিলিত হয় ‘কক্সবাজার জেলা বৌদ্ধ সম্মিলিত পরিষদ’ এর আহবায়ক ইন্দ্রবিজয় বড়ুয়া, যুগ্ম আহবায়ক অচিন্ত্য বড়ুয়া ও ওথ্যাইলা চাক। সদস্য সচিব স্বপন বড়ুয়া এমইউপি, সদস্য টিকাদার কিশোর বড়ুয়া, শিক্ষানবিশ আইনজীবী শংকর বড়ুয়া, স্বপন বড়ুয়া, শিল্পী পুলক বড়ুয়া, সুলাল বড়ুয়া, রুপন বড়ুয়া, জিবক বড়ুয়া, পল্লী চিকিৎসক দিপংকর বড়ুয়া, সংবাদকর্মী পুণ্য বর্ধন বড়ুয়া ও মঞ্জু প্রভা বড়ুয়া।
এসময় বৌদ্ধ প্রতিনিধিরা সংসদ সদস্যকে ফুলেল ফুলেল শুভেচ্ছা জানান, এবং আলাপকালে কক্সবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে বৌদ্ধরা অসাম্প্রদায়িক নিরাপদ বসবাসে ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপনে, ধর্মীয় বিশেষ দিনে বুদ্ধবিহার ভিত্তিক সরকারের অনুদান বণ্টন প্রশ্নের উত্তরে সাংসদ বলেন যথানিয়মে ন্যায্য অনুদান নিজ নিজ গ্রামের বিহারে পাবার এবং সঠিক নিরাপত্তা প্রদানে বিন্দু পরিমান কার্পণ্য হবেনা বলে আশ্বস্ত করে লুৎফুর রহমান কাজল এমপি।