শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশীয় সাংস্কৃতিক সংসদের ‘তোহফায় রমাদান’ সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশীয় সাংস্কৃতিক সংসদের ‘তোহফায় রমাদান’ সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজারের উদ্যোগে দুই দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক উৎসব ‘তোহফায় রমাদান’ ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কক্সবাজার পাবলিক হল মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটে।

দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোর ও যুব সমাজকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে হলে শুদ্ধ, পবিত্র ও পরিশীলিত সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটাতে হবে। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও লালনে এ আয়োজন কক্সবাজারের সাংস্কৃতিক অঙ্গনে মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, দেশব্যাপী এ ধরনের আয়োজনের মাধ্যমে মাহে রমাদানের খুশির বার্তা মানুষের হৃদয়ে ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে ক্বিরাত, ইসলামী সংগীত ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি মঞ্চে গানও পরিবেশন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক, তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু সায়েম ফোরকান, শিল্পী ইকবাল হাসান, স্পন্সর সাইদুল্লাহ ও ইঞ্জিনিয়ার মোতাহেরুল হকসহ অনেকে।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি অধ্যাপক ফরিদুল আলম।

দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে মঞ্চ পরিবেশনা করে শতাব্দী শিল্পী গোষ্ঠী, চকরিয়া কালচারাল ফোরাম, অনির্বাণ শিল্পী গোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, অনিন্দ্য একাডেমী, পালংকি শিল্পী গোষ্ঠী, প্রবাল শিল্পী গোষ্ঠী, মনোরম শিল্পী গোষ্ঠী ও অর্ণব শিল্পী গোষ্ঠী।

এ ছাড়া উৎসবে বিভিন্ন ধরনের স্টল, শিশুদের বিনোদনের ব্যবস্থা ও নানা আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com