নিজস্ব প্রতিনিধিঃ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল (কক্সবাজার-৩) জানতে চান, দেশে ভূমিহীনদের আবাসন সমস্যা সমাধানে কোনো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিনা এবং কক্সবাজারের ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে কিনা।
জবাবে ভূমি মন্ত্রণালয় জানায়, “গুচ্ছগ্রাম ৩য় পর্যায়” প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রায় ৭৭৬.৬২ কোটি টাকা ব্যয়ে ২০২৬-২০৩০ মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় সারাদেশে ২০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কক্সবাজারসহ দেশের ৬৪টি জেলা এতে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের আওতায় খাস জমিতে দুই কক্ষবিশিষ্ট ঘর নির্মাণ করে অসহায় পরিবারগুলোর স্থায়ী আবাসন নিশ্চিত করা হবে। বর্তমানে প্রকল্পটি একনেকের অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।