বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সেন্টমার্টিনে বাকপ্রতিবন্ধীর ওপর নির্মম হামলা, সন্তানের নির্যাতনের শোক সইতে না পেরে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সেন্টমার্টিনে বাকপ্রতিবন্ধীর ওপর নির্মম হামলা, সন্তানের নির্যাতনের শোক সইতে না পেরে বাবার মৃত্যু

কক্সবাজারের সেন্টমার্টিনে এক বাকপ্রতিবন্ধীর ওপর নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গত ২৭ মে ২০২৬ তারিখে সেন্টমার্টিন বাজার এলাকায় একটি সার্ভিস বোটের মালিক মো. ইউনুস তার বোটের কর্মচারী ও বাকপ্রতিবন্ধী হারুন (৩০)-কে নির্মমভাবে মারধর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইউনুসের ডাকে দ্রুত সাড়া না দেওয়াকে কেন্দ্র করে নিজ বাড়ির সামনে হারুনের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ছাতা ও লোহার রড দিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। মারধরের সময় ছাতার একটি শিক হারুনের গলার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রামে স্থানান্তরের পরামর্শ দেন।

তবে আর্থিক সংকটের কারণে পরিবারটি হারুনকে চট্টগ্রামে নিতে পারেনি। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে তারা চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন।

এরই মধ্যে গত ১ জুন আহত হারুনের চিকিৎসার জন্য ঘরে জমানো টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বাজারে যান তার বাবা। কিন্তু ঈদ উপলক্ষে বিকাশের দোকান বন্ধ থাকায় তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে যান। পরে বড় ছেলের কাছ থেকে জানতে পারেন যে, চারদিন আগেই কক্সবাজার হাসপাতাল থেকে হারুনকে চট্টগ্রামে নেওয়ার জন্য রেফার করা হয়েছিল।

পরিবারের দাবি, সন্তানের সংকটাপন্ন অবস্থা ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার খবর শোনার কিছুক্ষণ পরই হারুনের বাবা স্ট্রোক করেন এবং মারা যান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আহত হারুনের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com