শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিক মৃত্যু

উখিয়া প্রতিনিধি   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় শ্রমিক মৃত্যু

 

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আমিন (২৬)। তিনি জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মীর আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও তার ছোট ভাই দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো আজ ভোরেও ডাম্পার দিয়ে পাহাড় কেটে মাটি বহনের সময় শ্রমিক মোহাম্মদ আমিন হঠাৎ মাটির নিচে চাপা পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই স্থানে এর আগে গত ২১ জানুয়ারি ২০২৪ সালে পাহাড় কাটার সময় মাটি চাপায় আরও একজন শ্রমিক নিহত হয়েছিলেন।

ঘটনার বিষয়ে জালিয়াপালং বিট অফিসার রোকনুজ্জামান বলেন, “খবর পেয়ে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনার পর হেলাল ডাম্পার গাড়িসহ পালিয়ে গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, “ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাহাড় কাটা অব্যাহত থাকায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com