মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার এলএ শাখার দূর্নীতি মামলার অভিযুক্ত অন্যতম আসামী

অনিক দে দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে রাজস্ব শাখায় পদায়ন

নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   42 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অনিক দে দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে রাজস্ব শাখায় পদায়ন

বহুল আলোচিত ভূমি অধিগ্রহণে ঘুষ দাবির মামলার আসামী কক্সবাজার জেলা প্রশাসনের এক কর্মকর্তা অনিক দে বাবুকে নতুন করে রাজস্ব শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে জেলায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল বিভিন্ন শাখার কর্মচারীদের বদলি ও পদায়ন সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম স্বাক্ষরিত আদেশে অনিক দে বাবুকে নতুন এই পদে দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, অনিক দে বাবু দীর্ঘদিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর গোপনীয় শাখায় কর্মরত ছিলেন। এ সময় তিনি ভূমি অধিগ্রহণ শাখায় টাকা ছাড়ের ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তাদের অভিযোগ, দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ এবং জমির মালিকদের হয়রানির মতো কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

ভুক্তভোগীদের আরও দাবি, অন্য দপ্তরের কর্মকর্তা হয়েও এলএ (Land Acquisition) শাখায় তার নিয়মিত প্রভাব ছিল, যা তাকে দুর্নীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত করে তোলে।

এদিকে, ঘুষ দাবির মামলায় আসামী হওয়ার পরও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে উল্টো গুরুত্বপূর্ণ আর্থিক দপ্তরে পদায়ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, নতুন এই পদে থেকে অনিয়ম ও দুর্নীতির ঝুঁকি আরও বাড়তে পারে।

ভুক্তভোগীরা দাবি করেছেন, অনিক দে বাবুকে ঘিরে একটি প্রভাবশালী দুর্নীতির চক্র সক্রিয় রয়েছে, যারা তাকে ব্যবহার করে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com