সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   142 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।

পুলিশের এ কর্মকর্তা জানান, বাকী বিল্লাহ নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নেয়া হয়।

তিনি আরও জানান, ফসলি জমির মাটি কাটার অভিযোগে করা মামলাটিই তার বিরুদ্ধে একমাত্র মামলা। থানায় তার নামে অন্য কোনও মামলা পাওয়া যায়নি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com