শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ধানক্ষেতে মিলল ৫০হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ধানক্ষেতে মিলল ৫০হাজার ইয়াবা

টেকনাফে অভিযান চালিয়ে ধানক্ষেতে একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার(১৪অক্টোবর)বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,সোমবার (১৩অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক জালিয়াপাড়া নাফ নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন এক সন্দেহজনক ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানক্ষেতে ছুঁড়ে ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে ধানক্ষেতে থেকে বস্তাটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে প্রায়২কোটি

৫০লাখ টাকা মূল্যের৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com