সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচারের ২৪ রোহিঙ্গা উদ্ধার

দেশবিদেশ প্রতিবেদক   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচারের ২৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে রুদ্ধশ্বাস চিরুনি অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের শিকার ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজারে সাগরপথে মানবপাচারকারীরা সক্রিয় হয়ে ওঠায় র‌্যাব গোয়েন্দা নজরদারি ও মানবপাচারবিরোধী অভিযান জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব-১৫-এর একটি যৌথ দল অধিনায়কের সার্বিক নির্দেশনায় বাহারছড়ার উত্তর শীলখালী গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, টানা তিন ঘণ্টার রুদ্ধশ্বাস চিরুনি অভিযানে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে আটক রাখা ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। তবে অভিযানের সময় পাচারকারী দালাল চক্রের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, কক্সবাজারের উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩-৪ দিন আগে একদল দালাল মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাহাড়ের চূড়ায় রোকসানা নামের এক নারীর ঘরে আটকে রাখে। জিজ্ঞাসাবাদে পাচারকারী চক্রের পাঁচজন সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় মানবপাচারকারীসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে ২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com