প্রেস বিজ্ঞপ্তি | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত | পড়ুন মিনিটে
সীমান্ত উপজেলা টেকনাফে উৎসবমুখর পরিবেশে কিশোরকন্ঠ ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে “কিশোর কন্ঠ মেধা বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুটি কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় ১৬০০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। খুব অল্প সময়ের মধ্যে সারাদেশের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা বলে জানান দ্বায়িত্বপ্রাপ্তরা।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় টেকনাফ সরকারী ডিগ্রি কলেজ ও হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রঙ্গিখালী মাদ্রাসা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাহিরে শিক্ষার্থীদের অভিভাবক বাবা-মা এর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।
এই কেন্দ্রে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা পরীক্ষার্থীরা ১ ঘন্টার পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এসময় অভিভাবক মোকতার হোসাইন বাপ্পী জানান, আমার ছেলে হ্নীলা ফ্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী। অনলাইনে মেধা বৃত্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন করেছে। কয়েকদিন ধরে সে খুবই ব্যস্ত সময় পার করেছে পরীক্ষায় অংশ গ্রহণের জন্য। পরীক্ষা শেষ করেছে ভালো হয়েছে।
টেকনাফ সরকারী কলেজে হেয়াম নামে একজন ক্ষুদে শিক্ষার্থী বলেন, আমি ৮ম শ্রেণীতে পড়ি। এর আগে আমি এরকম কোন প্রতিযোগিতা মূলক কোন পরীক্ষায় অংশ গ্রহণ করি নাই। প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম। তবে বাবার সাথে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার অংশ গ্রহণ করে পরীক্ষা শেষ। অনেক ভালো হয়েছে।
কিশোরকন্ঠ ফাউন্ডেশন টেকনাফ শাখার পরিচালক মো. তারেকুর রহমান জানান, সুন্দর ও সুষ্ঠু এবং উৎসবমূখর পরিবেশে ১৬০০ জন শিক্ষার্থীর অংশগ্রহনে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। জেলার সাথে কথা বলে খুব অল্প সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। কৃতি শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২ লাখ টাকার বিভিন্ন পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি।
সকাল সাড়ে ১০ টায় রঙ্গিখালী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে আসেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, উপদেষ্টা অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী, মাওলানা রফিকুল্লাহ, মাওলানা ফোরকান আহমদ, সরওয়ার কামাল সিকদার, সাংবাদিক ছৈয়দ আলম ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশন টেকনাফ উপজেলা শাখার পরিচালক তারেকুর রহমান। তাঁরা পরীক্ষা ব্যবস্থা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
ডিবিএন/জেইউ।