সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে উপজেলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   196 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে উপজেলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক নুসাইব ইবনে রহমান ও তার সহকর্মীরা নির্ধারিত স্থানে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রদানের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন করা হয়েছে। আপাতত অনাপত্তিকর কিছু চোখে পড়েনি। আশা করছি, সদর দপ্তর থেকে ছাড়পত্র পাওয়া গেলে উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com