শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্র রাজদিন পেপি

ন্যাশনাল জুনিয়র সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৫ বাংলাদেশে চ্যাম্পিয়ন ও অ্যামেরিয়াশিয়ান টেসলা অলিম্পিয়াড (ক্যাটাগরি ৫) এ প্রতিযোগিতায় বাংলাদেশে চ্যাম্পিয়ন

প্রেস বিজ্ঞপ্তি   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ন্যাশনাল জুনিয়র সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৫ বাংলাদেশে চ্যাম্পিয়ন ও অ্যামেরিয়াশিয়ান টেসলা অলিম্পিয়াড (ক্যাটাগরি ৫) এ প্রতিযোগিতায় বাংলাদেশে চ্যাম্পিয়ন

সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল জুনিয়র সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রাজদিন পেপি গোল্ড মেডেল অর্জন করে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক পর্যায়ে চীনে অংশগ্রহন করার সুযোগ লাভ করে। সে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে আগামীতে চীনে অনুষ্ঠিতব্য উক্ত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

তাছাড়া, সম্প্রতি অনুষ্ঠিত অ্যামেরিয়াশিয়ান টেসলা অলিম্পিয়াড (ক্যাটাগরি ৫) এ প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল অর্জন করে। কক্সবাজারের একমাত্র প্রতিনিধি হয়ে শীঘ্রই ইন্টারন্যাশনার রাউন্ডে ঐড়ঁংঃড়হ, ঞবীধং, টঝঅ তে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। রাজদিন পেপি জানায় বাংলাদেশ থেকে আমেরিকা ও চীনের মত দেশে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরে খুবই আনন্দিত। সে বিশ্বের দরবারে অলিম্পিয়াড প্রতিযোগিতায় জানান দিতে চায় বাংলাদেশের ছেলেরাও এসব অলিম্পিয়াডে অংশ গ্রহন করতে পারে। ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীরাও এ ধরনের অলিম্পিয়াডে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তার এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে এবং তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও পিতা-মাতার নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সকলের নিকট দোয়া প্রার্থী। এই কৃতি শিক্ষার্থী রাজদিন পেপি কক্সবাজার সিটি কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাশেম ও উক্ত কলেজের অধ্যাপক কামরুন্নাহারের সন্তান।

রাজদিন পেপির এ সাফল্যে অত্র স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম ও অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম তাকে অভিনন্দন জ্ঞাপন করে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com