শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী

মহেশখালী শাপলাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ

প্রেস বিজ্ঞপ্তি   |   শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালী শাপলাপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে ডক্টর হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী ।

জুলাই যোদ্ধারা এই দেশের বীর সন্তান। ১৪ শত শাহাদাত ও বিশ হাজারোর অধিক ছাত্র জনতা আহত হয়ে দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী সংঘাতের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিস্টের বিদায় হয়েছে। জুলাই শহিদের রক্তের উপর দড়িয়ে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। জাতির কাছে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দলকানা উপদেষ্টাদের প্ররোচনায় একই দিনে গণভোটের ঘোষণা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত করে তুলেছেন। জুলাই যোদ্ধা ও তাদের পরিবার আপনাদের ক্ষমা করবে না।

তিনি বলেন,সরকার উৎসব মুখর পরিবেশে অবাধ,গ্রহণ যোগ্য ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন ঘোষণা করেছেন। একটি দলের চাপে পড়ে নতি স্বীকার করে নিরপেক্ষ নির্বাচন সন্ভব নয়। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ নিশ্চিত করতে হবে।

গতকাল শনিবার ১৫ নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী উপজেলার শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে শাপলা পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সকালে মহিলা কর্মী সম্মেলন ও বিকেলে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চালনায় পৃথক দুটি তৃণমূল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন,এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রহিম, মাষ্টার আক্তার হোছাইন, শিবিরের উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুজাহিদ সহ তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com