শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনির বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলমগীর তাজ জনির দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উপজেলার নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেয়ায় এখন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা একযোগে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি দলের নীতি ও আদর্শ সমুন্নত রেখে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com