সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যৌথ অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৮জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌথ অভিযানে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৮জন উদ্ধার

টেকনাফ উপজেলার বাহারছড়া কচ্ছপিয়া ঘাটে যৌথ অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৮জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার(২৫নভেম্বর দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার(২৫নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের সমন্বয়ে ঐ এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে আভিযানিক দল মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বিচে অবস্থানরত নারী-শিশুসহ ২৮জনকে উদ্ধার করতে সক্ষম হয়।যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

তিনি আরও জানান, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ডিবিএন/জেইউ । 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com