শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাফনদে পাঁচটি নৌকাসহ ছয় জেলেকে আটক করেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ    |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাফনদে পাঁচটি নৌকাসহ ছয় জেলেকে আটক করেছে আরাকান আর্মি

টেকনাফের নাফনদে মাছ ধরার সময় ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এসময় তাদের ব্যবহৃত হস্তচালিত পাঁচটি কাঠের নৌকাও আটক করা হয়।

গতকাল শুক্রবার বিকালে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সংলগ্ন নাফনদ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে দুইজন বাংলাদেশী ও চারজন রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশী দুই জেলে হচ্ছেন, হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার আবুল হাসেমের ছেলে মো. সেলিম ও রইক্ষ্যং গ্রামের অলি হোসেনের ছেলে রিয়াজ উদ্দীন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ঝিমংখালী সংলগ্ন নাফনদে মাছ ধরার সময় ছয়জন জেলেকে আরাকান আর্মি আটক করে তাদের হেফাজতে নিয়ে গেছে এমনটি শুনেছি। জেলেদের মধ্যে দুইজন বাংলাদেশী ও চার জন রোহিঙ্গা নাগরিক ছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে মিয়ানমারের রাখাইন ভিত্তিক আরাকান আর্মি পরিচালিত ওয়েবসাইট আরাকান গ্লোবাল নেটওয়ার্কে ছয়জন জেলেকে আটকের খবর প্রচার করা হয়েছে। ওয়েবসাইটটি দাবি করেছে, রাখাইন রাজ্যের মংডু টাউনশীপের উত্তরে আরাকান সামরিক আউটপোস্টের একটি পেট্রোল পাঁচটি নৌকায় জেলেদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেছে। এসময় বাংলাদেশের জলসীমান অতিক্রময় করে আটজন মুসলিম ব্যক্তি মায়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মি তাদের আটক করে। এসময় দুইজন ব্যক্তি পালিয়ে বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হয়। বাকি ছয়জনকে তাদের পাঁচটি নৌকাসহ আটক করা হয়।

ডিবিএন/জেইউ। 

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com