শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়ানের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ব্যাটেলিয়ানটির সদস্যরা মাদকবিরোধী অভিযানে এসব মাদক জব্দ করেন।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টেকনাফ নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে কেওড়া জঙ্গলে কাদা-মাটির নিচে লুকিয়ে রাখা ৫০ হাজর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com