সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৮

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   115 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ৮

কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্টবাহী একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারে জড়িত থাকা ৮ জনকে আটক করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল অভিযানে নামে। এরপর বাঁকখালী নদীর মোহনা এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট থামিয়ে তল্লাশি চালানো হয়।

তিনি আরও জানান, তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া ৩৭৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। বোটসহ ৮ জন পাচারকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

জব্দ করা বোট, আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

‍ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com