নিজস্ব প্রতিবেদক, চকরিয়া | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন হবেনা। এটি বিশ্ব স্বীকৃত ও প্রসংশনীয় একটি নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশ পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। বাংলাদেশ আজ গণতন্ত্রের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) নিবর্িাচনী প্রচারণার পঞ্চম দিনে সকাল থেকে রাত পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত বিশাল নারী সমাবেশ ও পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি এদিন কৈয়ারবিল ছাড়াও বরইতলী, লক্ষ্যারচর, কাকারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি বলেন, গণতন্ত্র ফিরে পেতে ২০২৪ সাল পর্যন্ত জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। এখন আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। তাই এই নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার নিশ্চিত করতে জণগণই তাদের ভোট পাহারা দেবে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্থিত্ব বিশ্বাস করতো না। তাই যারা এখনো আওয়ামী লীগ করেন তাদের কাছে জানতে ইচ্ছে করে, আপনাদের নেত্রী সদলবলে ভারতে পালিয়ে যাবার পরেও কোন কারণে আপনারা আওয়ামীলীগ করবেন। দেশের গনতন্ত্রকামী মানুষের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মান হবে। এ দেশে নারীর প্রতিনিধিত্ব থাকবে উল্লেখযোগ্য হারে। নারীদের নেতৃত্ব বিকশিত হবে।
আসন্ন নির্বাচনে যারা অন্য কোন মার্কায় ভোট দিলে তর-তরিয়ে বেহেস্তে চলে যাবে বলে প্রচারণা করছে, বলে বেড়াচ্ছে, এটা কখনো আপনারা বিশ্বাস করবেন না। এটি তাদের নির্বাচনী কৌশল মাত্র। বিএনপি আপনাদের সকলের সমমর্যাদায় বিশ্বাস করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে এদেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির সনদ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে।
সালাহউদ্দিন আহমেদ সমাবেশে নারীদের উদ্দেশ্য বলেন, আমি জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম এবং থাকতে চাই। আর কোনদিন ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করিনা, তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে প্রতীকে ভোট চাইবেন। আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন।
প্রচারণা চলাকালে নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছাসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক-উৎসাহ নিয়ে পথসভা গুলোতে যোগ দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ছাড়াও সাধারণ জনগণ।
এসময় সাথে সালাহউদ্দিন আহমেদের সাথে থেকে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমেদ এর সহধর্মিণী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক শফি উল্লাহ শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পপাদক প্রকৌশলী সাহেদুল মোস্তফা, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সভাপতি মো.জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাৎ নাদিম অভি প্রমুখ।
এরআগে সালাহউদ্দিন আহমেদ ধারাবাহিক ভাবে শনিবার দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
ডিবিএন/জেইউ।