সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার, রয়েছে আঘাতের চিহ্ন

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   97 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে যুবকের মরদেহ উদ্ধার, রয়েছে আঘাতের চিহ্ন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায় জাহেদ হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাহেদ হোসেন রমজান আলীর ছেলে এবং তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, ৭ জানুয়ারি দুপুর ১টায় টেকনাফে হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যুদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।

তাৎক্ষনিক থানা পুলিশের অপারেশন অফিসার পরিদর্শক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ওসি মোঃ সাইফুল ইসলাম আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com