সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

  |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   137 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেশবিদেশ নিউজ
টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

র‍্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, চলমান মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি সিপিসি-১ র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করে।

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এবং মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে কাদেরের জমিতে বর্গা চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভিতরে অভিযান চালায়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি মোহাম্মদ হাকিম (২৩) তার নিজ হাতে মাটির নিচ থেকে ইয়াবার চালান বের করে দেয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন, বাহার ছড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com