শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘুস গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

  |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুস গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঘুস গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে জেলার নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকাপ আটক করে ওই সড়কের টহলে থাকা নবীনগর থানার এসআই আহসান জাহিদ ও কনস্টেবল আবু কাউছার। কিন্তু মোটা অংকের ঘুস গ্রহণের মাধ্যমে গাঁজার বিশাল চালান করেও তারা ছেড়ে দেন বলে অভিযোগ উঠে।

পরে জানাজানির পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি জেলার পুলিশ সুপার আবদুর রউফের নজরে এলে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com