শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ১০ ডিগ্রি

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও তাপমাত্রা ১০ ডিগ্রি

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন  থাকছে চারপাশ।  যদিও রোদের উষ্ণতা থাকায় জনমনে ফিরেছে স্বস্তি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

এই শীতে রিকসা চালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে।  তবে দুদিন থেকে রোদের তেজ থাকায় এবং কুয়াশার পরিমাণ কমায় সাধারণ মানুষের কষ্ট কমেছে।

ঘন কুয়াশায় বোরো ধানের চারা বীজতলা লাঁলচে ও কোঁকড়ানো হলেও ক্রমে তা স্বাভাবিক হচ্ছে। বোরো চাষে কৃষক ও কৃষি শ্রমিক পুরোদমে মাঠে নেমেছে।

তবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে।  বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে।  এরমধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com