সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চকরিয়ায় নির্বাচনী জনসভায় সালাহউদ্দিন আহমদ

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন

চকরিয়া-প্রতিনিধি   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন

আগামী সংসদ নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন। তাই বাংলাদেশের উন্নয়ন,স্থিতিশীলতার জন্য ধানের শীষে প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল১১ টায় চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল যাদের দেশ নিয়ে কোন পরিকল্পনা নেই। তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে দেশে যেন আর কোন দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন ভাবে সংবিধানে সংশোধনী আনা হবে,গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলো কে শক্তিশালী করা হবে,যাতে করে গণতন্ত্র কে পাহারা দিতে পারে,এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন বাংলাদেশের বাক বদলে দেয়ার নির্বাচন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড,কৃষকদের কৃষি কার্ড দেয়ার প্রতিশ্রুতির কথাও। বাংলাদেশে আমরা যার যেয ধর্ম,সে ধর্ম পালন করি স্বাধীনভাবে। যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। ধর্ম রাজনীতির অঙ্গ হতে পারে। সুতরাং কেউ কেউ ধর্মের বাহানা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এতে যেন আমরা বিভ্রান্ত না হই। বাংলাদেশে সকর ধর্মের মানুষের বসবাস। সবার সাংবিধানিক অধিকার সমান।
এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com