সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমনে কোর্ট বাজারে বর্ণাঢ্য স্বাগত মিছিল

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের কক্সবাজার আগমনে কোর্ট বাজারে বর্ণাঢ্য স্বাগত মিছিল

গতকাল ৩১ জানুয়ারি শনিবার বাদ মাগরিব উখিয়ায় কোর্ট বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল।
উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমদের পরিচালনায় মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা জামায়াতের দফতর সম্পাদক উখিয়ার কৃতি সন্তান সাবেক আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান তিনি বলেন কোন ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকানো যাবেনা যতই ষড়যন্ত্র করা হবে ততই দাড়ি পাল্লার বিজয় তরান্বিত হবে ইনশাআল্লাহ।

বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক,শিবিরের সাবেক জেলা সভাপতি অধ্যাপক শফিউল আলম খোন্দকার,শ্রমিক কল্যান জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব মুহাম্মদ শাহজাহান,উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক,ছাত্রনেতা জাহাঙ্গীর আলম,উলামা সেক্রেটারি মাওলানা আব্দুল করিম,শ্রমিক নেতা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

উপজেলা আমীর সমাপনী বক্তব্যে মাওলানা আবুল ফজল বলেন বেশকিছুদিন ধরে দেখতে পাচ্ছি কিছু কুচক্রী মহল আনোয়ারী ভাইয়ের ব্যানার ও পোস্টারকে বিকৃতি করে আসছে যার মাধ্যমে তাদের বিকৃতি মানসিকতার পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলা যাবে কিন্তু উখিয়া-টেকনাফ বাসীর অন্তর থেকে মুছে ফেলা যাবেনা।
তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত মিছিল সমাপ্ত করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com