বিপ্লব দাশ,লামা(বান্দরবান) প্রতিনিধিঃ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত | পড়ুন মিনিটে
মিছিলটি লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জাবেদ রেজা বলেন, “পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী প্রচারণা জোরদার করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। মিছিলে লামা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।