শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে এসআইয়ের গাড়িতে ধারালো অস্ত্র ও ওয়াকিটকি, গ্রেপ্তার ২

  |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে এসআইয়ের গাড়িতে ধারালো অস্ত্র ও ওয়াকিটকি, গ্রেপ্তার ২

সিলেট বিমানবন্দর এলাকার বাইপাস রোডে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর তথ্য হল, উদ্ধারকৃত সরঞ্জাম ও গাড়িটি কোম্পানীগঞ্জ থানার একজন এসআই-এর বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দর থানা পুলিশ বাইপাস এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরমুখী একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ির ভেতর থেকে পুলিশের ওয়াকিটকি ও ধারালো চায়নিজ কুড়াল উদ্ধার করা হলে আরোহী দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়।

আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ। তারা নিজেদের কোম্পানীগঞ্জের গণমাধ্যমকর্মী বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এয়ারপোর্ট থানার বাইপাস এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট চলছিল। ওই সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট নগরমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। প্রাইভেটকারে পুলিশের একটি ওয়াকিটকি ও চাইনিজ কুড়াল পাওয়া যায়। জানতে চাইলে গাড়িতে থাকা দুজন কোনও সদুত্তর দিতে না পারায় তাদের থানায় নেয়া হয়। পরে তারা পুলিশকে জানায়, ওয়াকিটকি ও প্রাইভেটকারের মালিক কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল ইসলামের। পরে বিষয়টি তদন্ত শুরু করে এয়ারপোর্ট থানা পুলিশ। বিকেলে আটক দুজনের বিরুদ্ধের ডাকাতিচেষ্টার মামলা করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতিচেষ্টার মামলা করেছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com