শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
দুই স্থানে আড়াই লাখ ঘনফুট বালু জব্দ

চকরিয়ায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   73 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুই দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো করা এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি চকরিয়া পৌরসভার আমাইন্যার চর এলাকায় অভিযান চালিয়ে দুইটি স্পটে আনুমানিক ২ লাখ ৫০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার ও বড় পাইপলাইন অকেজো করে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু আগামী ০২ মার্চ ঘটনাস্থলেই উন্মুক্তভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
একই সাথে পৃথকভাবে ১মার্চ উত্তর হারবাং এলাকায় অভিযান পরিচালনা করে মো: মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময়ও বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ এবং পাইপলাইন অকেজো করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। পাশাপাশি কেউ যদি অবৈধ বালি উত্তোলনের জন্য জমি ব্যবহারের সুযোগ দেন, দাগ ও খতিয়ান অনুযায়ী সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, নদী ও চরাঞ্চলে লাগামহীন বালি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের ধারাবাহিক অভিযান পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com