মুকুল কান্তি দাশ, চকরিয়া | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত | পড়ুন মিনিটে
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা থেকে নাছির উদ্দিন মো.আলমগীর প্রকাশ বাদল (৩৯) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে।
এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজার থেকে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন মো.আলমগীর চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।
চকরিয়া থানা সুত্রে জানা গেছে, বুধবার বিকালে নেতৃত্বে ওসি তৌহিদুল আনোয়ারের ইেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই মো. নাছির আহম্মদ, এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ার ফাঁড়ি অবস্থান করি। এরইমধ্যে গোপন সংবাদে আসে বদরখালী বাজার পাড়া লাগোয়া ওয়াপদা রোডে আল আকসা স্টোর নামের একটি দোকানের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে একজন অস্ত্র কারবারি অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মো.আলমগীর ওরফে বাদল নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযানের সময় বাদলের হেফাজত থেকে একটি দেশীয় তৈরী রাইফেল, দুইটি এয়ার গানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবিএন/জেইউ।