শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় প্রবাসির বসতঘর পুড়ে ছাই

মুকুল কান্তি দাশ-চকরিয়া:   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় প্রবাসির বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকায় আগুনে পুড়ে এক প্রবাসির বসতঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চ্যাপ্টাখালী ব্রীজ সংলগ্ন এলাকার প্রবাসি মোজাম্মেল হকের বাড়িতে ঘটেছে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে কোনাখালী ইউনিয়ন পরিষদের সাঊেশ চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ভোররাতে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মাত্র ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাম্মেল হক জানান, আগুনে আমার বাড়ির সব মালামাল পুড়ে গেছে। পরিবারে যা কিছু সম্বল ছিলো সব শেষ হয়ে গেছে। এ ঘটনায় আমার পরিবারের অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পরিবার সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ভোররাতে অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাড়ির রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com