শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় সংবাদ সম্মেল করে প্রার্থীতা প্রত্যাহার করলেন গনঅধিকার পরিষদ নেতা প্রাইম কাদের

অলি উল্লাহ রনি   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় সংবাদ সম্মেল করে প্রার্থীতা প্রত্যাহার করলেন গনঅধিকার পরিষদ নেতা প্রাইম কাদের

ছবি-অলি উল্লাহ রনি

বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদকে পুর্ন সমর্থন জানিয়ে সংসদ সদস্য প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন গনঅধিকার পরিষদের চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য প্রার্থী তথা ট্রাক মার্কার প্রার্থী আব্দুল কাদের প্রাইম।

আজ ১৪ জানুয়ারী বুধবার বিকাল ৪টায় চকরিয়াস্থ গন অধিকার পরিষদের নিজ  কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদের প্রাইম।

প্রাইম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদ জিওপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

২০১৮ সালে তারুণ্যের কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন, ২৪ এর গণঅভ্যুত্থানে তরুণদের সংগঠিত করে ফ্যাসিবাদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করি। ফ্যাসিবাদের অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কে কেন্দ্র করে সারা দেশে তারুণ্যের জাগরণ এবং ২০১৯ সালে সুদীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের জয়লাভে দেশের মানুষ খুঁজে পায় পরিবর্তনের নতুন আলো। যার ধারাবাহিকতায় গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে ওঠে গণঅধিকার পরিষদ জিওপি”।

আমি গত ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যথাযথভাবে আমার মনোনয়নপত্র দাখিল করি এবং ০২ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর নতুন বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদ জিওপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আসন সমঝোতায় জোট করে। তাই আমি দলীয় সিদ্ধান্ত এবং গণঅধিকার পরিষদ জিওপি এর সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব নূরুল হক নূর মহোদয়ের নির্দেশনায় আমি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।

তিনি আরো বলেন,
সালাহউদ্দিন আহমদ শুধু পেকুয়ার সম্পদ নন-তিনি একজন জাতীয় নেতা, সমগ্র বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে চকরিয়া-পেকুয়ার জনগণের ভোট দিয়ে জনাব সালাহউদ্দিন আহমদ কে জয়যুক্ত করা উচিত।
তাঁর মতে আজকের এই সিদ্ধান্ত কোনো দুর্বলতা নয়, এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতি আমার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও গণঅধিকার পরিষদ জিওপি এর নিয়মিত সাংগঠনিক সকল কার্যক্রম অব্যাহত থাকবে। পরে তিনি তাঁর দলীয় শ্লোগান
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।
আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।
আওড়ানোর মাধ্যমে  সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com