শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় যৌথবাহিনীর হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদার আটক

মুকুল কান্তি দাশ-চকরিয়াঃ   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় যৌথবাহিনীর হাতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদার আটক

কক্সবাজারের চকরিয়ার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনীর একটি দল।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কোণাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য আটক হওয়ার মুহুর্ত্বে চেয়ারম্যান দিদারুল হক সিকদার ফেসবুকে নিজেই জানান।

আটকৃকত দিদারুল হক সিকদার চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই এলাকায় তিনবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা।
এদিকে, দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করেন। তিনি লিখেন “আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন”

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন সেনাবাহিনী চকরিয়া ক্যাম্পে কৃর্তক দিদারুল হক সিকদারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, কোণাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে সেনাবাহিনীর একটি দল আটক করে। রাত ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com