| সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 86 বার পঠিত | পড়ুন মিনিটে
মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মো.মোস্তাফিজুর রহমান (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ ফেব্রæয়ারি) দিবাগত রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজার এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.মোস্তাফিজুর রহমান উপজেলার বদরখালী ইউনিয়নের মৃত হামিদুর রহমানের ছেলে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন বলেন, রবিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম উপজেলার বদরখালীস্থ বাজার থেকে মোস্তাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ আট বোতল বিদেশী মদ, ৪৯ বোতল বিয়ার (হান্টার) উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত মাদকসহ সোমবার সকালে থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। মামলা রুজু হওয়ার পরে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।###
মুকুল কান্তি দাশ
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি
তারিখ-০৯.০২.২০২৬ইং